1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাপানে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

জাপানে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণ-পশ্চিম জাপানে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির কোস্টগার্ড সোমবার (৭ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

রবিবার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে একটি হেলিকপ্টার ছয়জন যাত্রী নিয়ে ফুকুওকা শহরের একটি হাসপাতালের দিকে রওনা হয়েছিল। কোস্টগার্ডের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। তিনি সাংবাদিকদের জানান, হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর একটি টহল জাহাজ সেটিকে এবং ছয়জন যাত্রীকে খুঁজে পায়।

কোস্টগার্ড জানিয়েছে, ৮৬ বছর বয়সি এক রোগী, তার ৬৮ বছর বয়সি পরিবারের একজন সদস্য এবং ৩৪ বছর বয়সি একজন ডাক্তার ঘটনাস্থলেই মারা গেছেন। তবে, হেলিকপ্টারটির কাছাকাছি থাকা অন্য তিনজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হেলিকপ্টার পরিচালনাকারী সংস্থার একজন কর্মকর্তা সোমবার জানিয়েছেন, বিমানটিতে থাকা পাইলট এবং মেকানিক উভয়েই অভিজ্ঞ ছিলেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেনি।

জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar