1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোটালীপাড়ায় গভীর রাতে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

কোটালীপাড়ায় গভীর রাতে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধ। গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। আনুমানিক রাত ৩টার দিকে বাজারে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় ব্যবসায়ী শহীদ ফকির জানান, তিনি রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে গেলে বাইরে বের হয়ে দেখেন আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল ইমরুল মোল্লা, ওমর আলী মৃধা ও শরিফুল ফকিরের মুদি দোকান; সাইদুল শেখ, শহীদ ফকির ও আমিন চৌধুরীর চায়ের দোকান; কামরুল চৌধুরীর ওষুধের দোকান; কপিল বিশ্বাসের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান; গোপাল শীলের সেলুন এবং রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস ঘর।

ব্যবসায়ী সাইদুল শেখ জানান, “আমি ব্যাংক ও এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়ে মুদি দোকান করেছিলাম। আগুনে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব।”

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar