1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘূর্ণিঝড় ‘শক্তি’ সংবাদ: সম্ভাব্য আঘাত মে’র শেষ সপ্তাহে, কতটা প্রস্তুত বাংলাদেশ-ভারত?
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ঘূর্ণিঝড় ‘শক্তি’: সম্ভাব্য আঘাত মে’র শেষ সপ্তাহে, কতটা প্রস্তুত বাংলাদেশ-ভারত?

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন
ঘূর্ণিঝড় 'শক্তি'

বঙ্গোপসাগরে ধীরে ধীরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ২৩ থেকে ২৮ মে’র মধ্যে ঘূর্ণিঝড় ‘শক্তি’-তে রূপ নিতে পারে বলে প্রাথমিক পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি যদি স্থলভাগে আঘাত হানে, তবে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পাশাপাশি বাংলাদেশের খুলনা ও চট্টগ্রামেও এর প্রভাব পড়তে পারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তবে ভারতের আবহাওয়া অধিদপ্তন (মৌসম ভবন) এখনই ঘূর্ণিঝড়ের বিষয়ে নিশ্চিত কিছু বলেনি। সংস্থাটি জানিয়েছে, আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তবে সেটি ঘূর্ণিঝড় হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এর মধ্যেই দুই দেশেই প্রস্তুতি শুরু হয়েছে। উপকূলবর্তী নিচু এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

১৩ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান অঞ্চল এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছে। গত সাত বছরের তুলনায় এটি কিছুটা আগেভাগেই এসেছে বলে জানিয়েছে মৌসম ভবন।

ভারতের পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২২ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তাপমাত্রা দু-তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় ‘শক্তি’ যদি সত্যিই সৃষ্টি হয় এবং উপকূলে আছড়ে পড়ে, তবে উপকূলবর্তী নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এ কারণে কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে আরও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar