1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সেবা গ্রীন নামে হরমোন জাতীয় ওষুধ বিনষ্ট - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে সেবা গ্রীন নামে হরমোন জাতীয় ওষুধ বিনষ্ট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০৮ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ‘সেবা গ্রীন’ নামে হরমোন জাতীয় ওষুধ বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালতলা খেয়াঘাট সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজগার/এসএএও কোয়াটারের সামনে চার বোতল (১০০ মিলি) সেবা গ্রীন ওষুধ বিনষ্ট করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার (ওসি) মো. আব্দুল আলীম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, এসআই ইদ্রিস আলী, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মীম এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে সেবা এগ্রো কেমিক্যালসের তৈরি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ‘সেবা গ্রীন’ নামে হরমোন জাতীয় চার বোতল ওষুধ জব্দ করা হয়। এরপর জব্দ করা ওষুধ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

’কৃষি কর্মকর্তা আরো বলেন, ‘বুধবার (২১ মে) বিসিএসআইআর ল্যাবে পাঠানো ওই ওষুধের পরীক্ষার রিপোর্ট হাতে আসে। রিপোর্ট সেবা গ্রীন ওষুধের মান (নিম্ন মানের)উল্লেখ করে বিনষ্টের নির্দেশনা পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজগার/এসএএও কোয়াটারের সামনে সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে চার বোতল (১০০ মিলি) সেবা গ্রীন ওষুধ বিনষ্ট করা হয়। এখন খামারবাড়ি ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar