1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একসঙ্গে কিনলেই ফ্রি ওমরাহ: ঈদের হাটে রাজকীয় তিন গরু - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে কিনলেই ফ্রি ওমরাহ: ঈদের হাটে রাজকীয় তিন গরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০৯ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি পটূয়াখালী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর একটি খামারে থাকা তিনটি রাজকীয় গরু ঈদুল আজহার হাটে সাড়া ফেলতে চলেছে। ‘রাঙ্গা দুদু’, ‘কালা পাহাড়’ ও ‘রাজা মানিক’ নামের এই তিনটি ষাঁড়ের মোট দাম হাঁকা হয়েছে ৪৩ লাখ টাকা। তবে কেউ যদি একসঙ্গে তিনটি গরু কেনেন, তাহলে তাকে ফ্রি ওমরাহ হজ করানোর ঘোষণা দিয়েছেন গরুর মালিক মুফতি হাবীবুর রহমান মেসবাহ।

খামারটি ‘৩১৩ ডেইরি ফার্ম’ নামে পরিচিত, যার অবস্থান কুয়াকাটার তুলাতলিতে। মুফতি হাবীব জানান, তার ফার্মের গরুগুলো মূলত শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের।

রাঙ্গা দুদু ও কালা পাহাড়ের বয়স প্রায় তিন বছর, এবং তাদের ওজন ২০ মণের কাছাকাছি। রাঙ্গা দুদুর দাম ধরা হয়েছে ১৬ লাখ টাকা। একই দামে বিক্রি করা হবে কালা পাহাড়কেও, কারণ তার গায়ে আরও বেশি মাংস রয়েছে বলে মনে করছেন মালিক। কম বয়সী রাজা মানিকের ওজন প্রায় ১৫ মণ, যার মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।

এ বিষয়ে কলাপাড়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মারুফ বিল্লাহ খান বলেন, “এবার ঈদে প্রায় ২২ হাজার গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। প্রাণীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা সক্রিয় আছি।”

বিশেষ আকর্ষণ হিসেবে এই তিন গরু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বাজারে আলোচনা তৈরি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar