1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুয়েলারি ব্যবসায়ী গ্রেপ্তার: প্রতিবাদে দেশজুড়ে দোকান বন্ধ ঘোষণা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

জুয়েলারি ব্যবসায়ী গ্রেপ্তার: প্রতিবাদে দেশজুড়ে দোকান বন্ধ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে “মিথ্যা ও হয়রানিমূলক মামলায়” গ্রেপ্তার করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ মে) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সেখানে বলা হয়েছে, গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি সহ-সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, এই গ্রেপ্তার ‘গভীর উদ্বেগজনক’ এবং তা ব্যবসায়ীদের প্রতি একটি সরাসরি অবিচার।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে জুয়েলারি দোকানগুলো বন্ধ থাকবে এবং এটি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, মো. রিপনুল হাসানকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar