1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্রেডিট কার্ড নয়, এবার মোবাইলেই সব লেনদেন - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

ক্রেডিট কার্ড নয়, এবার মোবাইলেই সব লেনদেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’, যা ‘গুগল পে’ নামেই বেশি পরিচিত। আগামী এক মাসের মধ্যেই এই সেবা চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (বাংলাদেশি মুদ্রায়) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে এনএফসি-সাপোর্টেড টার্মিনালের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে লেনদেন করতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য ব্যাংকও এই সেবার সঙ্গে যুক্ত হবে।

এ সেবার মাধ্যমে গ্রাহকেরা কেনাকাটা, বিমান ভ্রমণ বা সিনেমা টিকিট কেনা—সবকিছুতেই স্মার্টফোনেই লেনদেন করতে পারবেন। এতে আর আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন হবে না।

গুগল ও সিটি ব্যাংক একসঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। চালু হলে ব্যবহারকারীরা ‘ট্যাপ অ্যান্ড গো’ পদ্ধতিতে কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন, যা লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং দ্রুততর করবে।

গুগল ওয়ালেট সাধারণত লেনদেনে বাড়তি কোনো চার্জ নেয় না, যদি ব্যবহারকারী নিজ ব্যাংকের অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে লেনদেন হলে বা বিদেশি মুদ্রা জড়িত থাকলে ব্যাংকগুলোর নিজস্ব নীতিমালা অনুসারে ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত ফি হতে পারে।

এই সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই বলে সূত্রগুলো জানিয়েছে। তবে সেবাটি চালু করতে ইচ্ছুক ব্যাংকগুলোকে আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

বর্তমানে বাংলাদেশে বিকাশ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাপক জনপ্রিয়। বিকাশ প্রতিদিন গড়ে দেড় কোটি লেনদেন সম্পন্ন করে থাকে। বিকাশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা চাই প্রযুক্তিগত ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া হোক। গুগল পে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হওয়ায়, এর প্রভাব আমাদের স্থানীয় সেবাগুলোর ওপর কী হবে, সেটা দেখা জরুরি।”

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশও এখন আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ভারতে ২০২৪ সালের ডিসেম্বরে গুগল পে একাই ইউপিআই লেনদেনের ৫১ শতাংশ অর্থ ও ৩৭ শতাংশ সংখ্যা নিয়ন্ত্রণ করেছে। মার্চ ২০২৪ থেকে পাকিস্তানেও চালু হয়েছে গুগল পে। এছাড়া সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়াতেও এটি ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar