1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থলভাগের ওপর তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি গুরুত্ব হারিয়েছে, তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের আটটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস এবং নগরাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, দেশের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় বৃষ্টির প্রবণতা কিছুদিন অব্যাহত থাকবে।

চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভারি বৃষ্টির কারণে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বর্তমানে ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar