1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকায় বৃষ্টি আর ছুটি, তবুও বায়ুদূষণে বিশ্বে তৃতীয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ঢাকায় বৃষ্টি আর ছুটি, তবুও বায়ুদূষণে বিশ্বে তৃতীয়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হলেও শহরের বায়ুদূষণ কমছে না। বরং আজ রবিবার সকালে ঢাকাকে বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ার।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির তথ্য অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। তালিকায় প্রথমে রয়েছে চিলির সান্টিয়াগো (স্কোর ১৬৭) এবং দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (১৬১)। ঢাকার পরেই রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫৫)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য এটি আরও বেশি ক্ষতিকর।

বৃষ্টি ও ছুটির কারণে যান চলাচল এবং মানুষের উপস্থিতি কম থাকলেও দূষণের মাত্রা স্থিতিশীল থাকায় উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের। পরিবেশ অধিদফতর এবং বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণসাইটের ধুলাবালি।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় মোট পাঁচটি উপাদানের ভিত্তিতে—PM10, PM2.5, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোঅক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে এই দূষণ মাত্রা আরও বাড়ে, তবে বর্ষাকালে সাধারণত কিছুটা কমে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ফুসফুসের ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar