1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৫ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায়।

নিহতরা হলেন- রাবেয়া পারভীন (২৮) ও তার স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। তারা উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ জুলাই) উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে পারিবারিক তর্ক-বিতর্কের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে মারাত্মক আঘাত করে। পরে নিজেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্বামী প্রথমে স্ত্রীকে আঘাত করেন। পরে আত্মহত্যার পথ বেছে নেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar