1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে শুল্ক রেহাইয়ের চেষ্টায় বাংলাদেশ, বোয়িংকে ২৫টি উড়োজাহাজের অর্ডার - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে শুল্ক রেহাইয়ের চেষ্টায় বাংলাদেশ, বোয়িংকে ২৫টি উড়োজাহাজের অর্ডার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ দেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপের লক্ষ্য ওয়াশিংটনের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক থেকে রেহাই পাওয়া।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের অতিদ্রুত কিছু এয়ারক্রাফট দরকার। বহর বাড়ানোর পরিকল্পনা আগে থেকেই ছিল। এবার রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে নতুন করে অর্ডার দিয়েছি।” আগের অর্ডার ছিল ১৪টি, এখন তা বাড়িয়ে ২৫টি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে এ বিষয়ে আলোচনায় অংশ নিতে সোমবার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে এই দলের সঙ্গে থাকছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। আগামী ২৯ ও ৩০ জুলাই ইউএসটিআরের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে, এবং ৩১ জুলাই আরেকটি সভা হতে পারে। ১ আগস্টের মধ্যেই এর ফলাফল প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও তুলার আমদানি বাড়ানোর উদ্যোগও নিচ্ছে। বাণিজ্য সচিব বলেন, “তিন বছর আগে আমরা ১.৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম, সেটি আবার সেই মাত্রায় ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।” একইসঙ্গে সয়াবিন আমদানির বিষয়েও প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ-আলোচনার কথা জানান তিনি।

এছাড়া তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি রপ্তানিনির্ভর হওয়ায় ৩৫ শতাংশ শুল্ক আরোপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল শতাধিক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশ সেই তালিকায় পড়লে তিন মাস শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানানো হয় এবং ট্রাম্প তা মঞ্জুর করেন। সেই সময়কেই কাজে লাগিয়ে পাল্টা শুল্ক এড়াতে এখন বাণিজ্য ও কূটনৈতিক আলোচনায় জোর দিচ্ছে ঢাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar