1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলি, সোর্স গুলিবিদ্ধ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দৌলতপুরে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলি, সোর্স গুলিবিদ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এসময় এক সোর্স পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলার ফিলিপনগর দারোগার মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার একটি অভিযানিক দল নিজস্ব সোর্স আব্দুল হামিদ কে সঙ্গে নিয়ে ফিলিপনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিতে সোর্স আব্দুল হামিদ পায়ে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে পাশ্ববর্তী মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক পারভীন আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পরিদর্শক খবির আহমেদ এর নেতৃত্বে একটি দল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফিলিপনগর মাঠ পাড়া এলাকার হাফিজ সর্দারের ছেলে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী রাখি, বৈরাগীর চর এলাকার মিঠু সহ কয়েকজন আমাদের লেকজনের উপর গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মাদক করবারি নুরজ্জামান কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ আটক করে।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পদক্ষেপ গ্রহণ করে এবং একজনকে আটক করে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar