1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাতজোড় করেও রক্ষা মেলেনি রূপলাল-প্রদীপের - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

হাতজোড় করেও রক্ষা মেলেনি রূপলাল-প্রদীপের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রংপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৫৫) ও জামাই প্রদীপ লাল (৩৮) নিহত হয়েছেন। মৃত্যুর আগে তারা হাতজোড় করে প্রাণভিক্ষা চাইলেও রক্ষা পাননি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়রা দু’জনকে ভ্যানসহ আটক করে বস্তা তল্লাশি করেন এবং একপর্যায়ে মারধর করেন। রূপলাল নিজেকে মুচি ও বাজারে জুতা সেলাইকারী হিসেবে পরিচয় দেন, কিন্তু তা উপেক্ষা করে হামলা চালানো হয়।

দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রূপলালকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয়। প্রদীপ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে মারা যান।

রূপলালের স্ত্রী ৭০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। ভিডিও বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়, চলতি বছরে মব সন্ত্রাসে ১১১ জন নিহত হয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী এ দুই ব্যক্তির হত্যায় গভীর উদ্বেগ জানিয়ে সংস্থাটি বিচারহীনতার সংস্কৃতিকে সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্য হুমকি বলে মন্তব্য করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar