1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন
Oplus_0

অভয়নগর প্রতিনিধি। অভয়নগরের শংকরপাশা ফারাজিপাড়া বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে লিমন শেখ (২৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছেন অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত লিমন নওয়াপাড়া পৌর শহরের ৫নং বুইকরা ওয়ার্ডের জগবাবুর মোড়ে তেতুল মিলের বাসিন্দা কাসেম শেখের ছেলে।

নিহতের মেজো ভাই লিখন শেখ বলেন, সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে জানতে পারি শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই লিমনের।কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।

পুলিশ জানায়, চার ভাইয়ের মধ্যে নিহত লিমন শেখ বড়। বিগত ৪-৫ বছর ধরে জিল্লুর বস্তার দোকানে ইঞ্জিন চালিত ভ্যানে বস্তা বহনের কাজ করতো। প্রতিদিন কাজ শেষ করে লিমন বাড়িতে গেলেও সোমবার রাতে যায়নি। সকালে পুলিশের কাছে খবর আসে শংকরপাশা ফারাজিপাড়ার বিলের ভেতরে একটি মরদেহ পড়ে আছে। এরপর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় মেলে। পরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, নিহতের শরীরে কোন ক্ষত নেই। শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। যেহেতু তার ভ্যানটি পাওয়া যাচ্ছে না, তাই ধারণা করছি ভ্যান চুরির উদ্দেশ্য চালককে শ্বাসরোধ করে  হত্যার পর লাশ বাগানের একটি মরা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময়, ময়নাতদন্তসহ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar