1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কাসেম আকন্দ, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরা আকতার নেলি, কেন্দুয়া জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম ও সাধারণ সম্পাদক কাউসার তালুকদার।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, রফিকুল ইসলাম,রাখাল বিশ্বাস, আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুছ লালচান, মুক্তিযোদ্ধার সন্তান শুভ্র প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি না ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar