1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গৃহবধূকে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে গৃহবধূকে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১৩ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে এক গৃহবধূকে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাইফুল গাজী অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া মধ্যপাড়া এলাকায় সাইফুল গাজীর চার বছরের ছেলে আবু সাইফ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এসময় প্রতিবেশী মো. ওমর মোল্যা খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অন্যত্র নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে শিশুর মা বন্যা খাতুন বাধা দিলে ওমর মোল্যা ও তার বাবা হাবিবুর মোল্যা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে ওমর মোল্যা হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বন্যা খাতুনকে আঘাত করে। প্রথম আঘাতটি ওই নারীর ডান চোখে লাগে। এরপর বন্যা খাতুনের নাক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়। এসময় অভিযুক্তরা গৃহবধূর গলা টিপে হত্যার চেষ্টা চালায় এবং তার পরিহিত পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তিরত অবস্থায় আছেন।

থানার ওসি আবদুল আলিম জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar