1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৪২ জন খবরটি পড়েছেন

সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার শুরু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সাদাপাথর’ থেকে অবৈধভাবে চুরি যাওয়া পাথর উদ্ধার ও তা আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে সিলেট জেলা প্রশাসনের নেতৃত্বে এই বিশেষ অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে চুরি হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পুনরায় নদীতে ফেলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে পাথর চুরির কাজে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে অভিযানটি পরিচালনা করছি। সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই এখন আমাদের মূল লক্ষ্য। এই এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar