1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বনানীর শিশা বারে যুবকের ছুরিকাঘাতের ঘটনায় মর্মান্তিক মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বনানীর শিশা বারে যুবকের ছুরিকাঘাতের ঘটনায় মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার বনানীতে রাতভর একটি শিশা বারের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবক দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

আজ ভোররাতে বনানীর ১১ নম্বর রোডের “360 ডিগ্রি” শিশা বারে থেকে নামার সময় ছয়জনের মতো দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে; বাম থাইতে তিনবার এবং ডান কোটেতে একবার ছুরিকাঘাত করায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৩১ বছর বয়সী রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা রাব্বির পূর্বপরিচিত বলে ধারণা করছে পুলিশ।

ওসি সারোয়ার বলেন, “রাব্বিসহ অভিযুক্তরা প্রায়ই ওই সিসা বারে যেতেন। সিসা বার থেকে নামার সময় দ্বিতীয় তলার সিঁড়িতে আরও ৪-৫ জনের সঙ্গে কথা কাটাকাটি হয় রাব্বির। একপর্যায়ে রাব্বির বাম পায়ের উরুতে তিনটি ও ডানহাতে একটি ছুরিকাঘাত করা হয়।”
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে ওসি সারোয়ার বলেছেন, ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে।

পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।

রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar