1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় ভাঙন কবলিত খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাজারের খোলপেটুয়া নদীর ফেরিঘাটে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জিএম হাবিবুল্লাহ, আইয়ুব আলী, হারুন আর রশীদ, হাবিবুর রহমান হাবিব, রেজাউল ইসলাম রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদী থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। আশাশুনি হিজলার চর থেকে বালি উত্তোলনের ইজারা পেলেও তারা সেখান থেকে বালু উত্তোলন না করে শ্যামনগর উপকূলীয় দুগার্বাটি, জেলখালী, ঝাপা, বিড়ালাক্ষ্মী, জেলিয়াখালীসহ ভাঙন কবলিত এলাকা থেকে রাত-দিন অবৈধ ভাবে নদী থেকে বালু লুট করা হচ্ছে। এতে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। নদীর ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, হুমকির মুখে রয়েছে হাজারো মানুষের জীবিকা ও নিরাপত্তা। তারা আরও বলেন নৌ-থানাকে জানানো হলে তারা এসে ঘুরে দেখে যায় কিন্তু কোন ধরনের পদক্ষেপ নেন নাই। প্রশাসনের নজরদারির অভাবে বালু খেকোরা প্রকাশ্যেই নদী থেকে বালু তুলছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar