1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশসহ বাকি প্রতিযোগী কারা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশসহ বাকি প্রতিযোগী কারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩০২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। এরপর সেখান থেকেই সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট নির্ধারিত হবে। অবশ্য এখনো গ্রুপ ভাগ হয়নি, তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে এবং প্রতিপক্ষই-বা কারা, সেজন্য ড্র অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও জিম্বাবু‌য়ে‌তে জোড়া সি‌রিজ জ‌য়ের উল্লাস শেষ হ‌তে না হ‌তেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এরই মাঝে আবার আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের চোখ রাখতে হচ্ছে টাইগার যুবাদের।

সাধারণত দুই বছর পরপর যুবাদের বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকে। আগামী বছর এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৬ করা হয়েছে। অবশ্য ইতোমধ্যে অংশগ্রহণকারী সব দলের নামই চূড়ান্ত হয়েছে।আগেই বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৪ বিশ্বকাপে শীর্ষ ১০-এ ছিল বাংলাদেশ। ফলে, নতুন করে আর বাছাইপর্বে খেলতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।

স্বাগতিক জিম্বাবুয়েসহ সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে আরও পাঁচ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আফ্রিকা থেকে তানজানিয়া, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ থেকে স্কটল্যান্ড মূল আসরে জায়গা করে নিয়েছে।এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। এরপর সেখান থেকেই সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট নির্ধারিত হবে। অবশ্য এখনো গ্রুপ ভাগ হয়নি, তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে এবং প্রতিপক্ষই-বা কারা, সেজন্য ড্র অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar