1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩১৩ জন খবরটি পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে যুবদলের কর্মীর গুলিতে জামায়াতের যুব বিভাগের দুই সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— স্থানীয় বাসিন্দা সজীব হোসেন (২০) ও তুষার (২১)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বরাতে জানা যায়, শুক্রবার একটি ফুটবল ম্যাচে জামায়াত ও যুবদল কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার পর থেকেই উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় যুবদল কর্মী হাবিবের নেতৃত্বে অস্ত্র মহড়া ও ককটেল বিস্ফোরণের পর রোববার সন্ধ্যায় বৈঠক শেষে আবারও সংঘর্ষ হয়। এসময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হলে দুইজন গুলিবিদ্ধ হন।

জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করেন, যুবদল কর্মী হাবিব এ গুলির জন্য দায়ী। তবে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন জানান, এ বিষয়ে তিনি অবগত নন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খেলা দেখা ও খেলোয়াড় বাছাই নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar