1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পরিছন্নকর্মীকে  মারধরের অভিযোগ  - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে পরিছন্নকর্মীকে  মারধরের অভিযোগ 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রাম এলাকায় নওয়াপাড়া পৌর সভার এক পরিছন্নকর্মীকে  মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ও ভাই আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিম দাস (৪২) নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ইমদাদ আকুঞ্জির ট্রলারে মাঝি হিসেবে কাজ করলেও মজুরি না দেওয়ায় কাজ ছেড়ে নওয়াপাড়া পৌরসভায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে আসছিলো। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ইমদাদ আকুঞ্জি তাকে কাজে ফেরাতে চাপ সৃষ্টি করে।  পরে গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে ইমদাদের পাঠানো সহযোগী মো, টুটুল, ফরিদ আকুঞ্জি ও আবু বক্কর ভিম দাসের বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে। এতে তার বাম পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাকে বাঁচাতে গেলে তার মা মঙ্গলা দাস (৬০) ও ভাই কালাচাঁদ দাস (৪৫) আহত হন। পরে আসামীরা ভিম দাসকে জোর করে দামুদার খেয়াঘাটে নিয়ে গিয়ে সালিস বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানার দাবী করে। পরিবারের লোকজন ভয়ে জরিমানা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে সোমবার  দুপুরে আহত ভিম দাসকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার (ওসি) মো. আব্দুল আলীম জানান,অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar