1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মোজাম্মেল (২৩) নামে এক যুবককে তার বন্ধু কাউসার নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ২০ আগস্ট সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নস্থ হাজীপুর গ্রামের মদিনা ওয়ার্কশপের সন্নিকটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানায় তার স্বামী নরসিংদী শহরের সিএন্ডবি রোডস্থ একটি কাপড়ের দোকানে চাকরি করতো। তার বন্ধু কাউসার পাশের দোকানে চাকরি করতো। ঘটনার আগের দিন মঙ্গলবার রাতে দুই বন্ধু খাবার খেতে বসে একে অপরের গায়ে পানি সিটিয়ে দেয়। পানি সিটিয়ে দেওয়ার কারনে কাউসার এর মোবাইল ফোন নষ্ট হয়ে যায়।

এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে কাউসার মোজাম্মেলকে দেখে নিবে বলে হুমকি দেয়। এরই জের হিসেবে বুধবার সকাল ১১টায় মোজাম্মেল তার বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে মধ্যে কাউসার ও তার অপর বন্ধু রাকিব মোজাম্মেলকে ডেকে উল্লেখিত স্থানে নিয়ে গিয়ে দা দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়।

পরে আশপাশের লোকজন মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত মোজাম্মেল এর বাড়ি রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামে। তার পিতার নাম মো: চাঁন মিয়া।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar