1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদগাঁওতে হাত বাড়ালেই ইয়াবা, সচেতন মহলের দাবি—অভিযান চাই - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঈদগাঁওতে হাত বাড়ালেই ইয়াবা, সচেতন মহলের দাবি—অভিযান চাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩০৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজার জেলার ঈদগাঁও থানার আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। রাতের আঁধারে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জমজমাট ইয়াবা ব্যবসা। অপরাধীরা অবাধে চলাফেরা করছে পাহাড় থেকে পাহাড়ে।

স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা কখনো মাটির নিচে ইয়াবা লুকিয়ে রাখে, আবার কেউ তাদের কর্মকাণ্ডে বাধা দিলে দেয় নানা হুমকি-ধামকি। এমনকি মাঝে মধ্যে কয়েকজন সচেতন যুবক অভিযান চালিয়ে পুলিশের হাতে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে তাদের উপরও নেমে আসে প্রতিশোধের খড়গ। হামলা, মিথ্যা মামলা এবং নানা রকম ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে চক্রটি।

সচেতন মহল মনে করছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। তারা জানান, যখন অভিযানে শিথিলতা থাকে তখন মাদক ব্যবসায়ীরা যেন আরও বেশি উৎসাহিত হয়।এ ব্যাপারে স্থানীয়রা কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফ উদ্দীন এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar