1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি শরণখোলা  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ শহিদুল ইসলাম দুলাল,  অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল  আলম লিটন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , তাফালবাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ লিটন দাস, যুবদল নেতা আবুল হোসেন ও মোঃ শফিকুল ইসলাম, বিএনপি নেতা সোলায়মান হাওলাদার , অহিদুল হাওলাদার মোঃ আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলার বিভিন্ন জায়গায় ফুটবল, সাঁতার ও হাডুডু সহ বিভিন্ন খেলা ছড়িয়ে দিতে হবে।  এদিনের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুটি দল বকুলতলা একাদশ ও তাফালবাড়ি বাজার একাদশ। খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar