1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫০তম জন্মদিনে লেখক-পাঠক-সুধীজনের ভালোবাসায় সিক্ত কবি বিদ্যুৎ সরকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৫০তম জন্মদিনে লেখক-পাঠক-সুধীজনের ভালোবাসায় সিক্ত কবি বিদ্যুৎ সরকার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুরে কবি বিদ্যুৎ সরকার এর ৫০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে উপজেলার কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে কবি,লেখক,পাঠক,সাংবাদিক সহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু। কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন কবি লোকান্ত শাওন,কবি আবুল বাশার,কবি জীবন চক্রবর্তী,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ডা. কামরুল ইসলাম, কবি শাওন হাসান, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা, কবি আল আমিন খান সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনায় অংশগ্রহণ করে কবি বিদ্যুৎ সরকার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আলোচকরা কবি বিদ্যুৎ সরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা কবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তার সৃষ্টিশীলতার ক্রমবিকাশে প্রাসঙ্গিক ভাবনা তুলে ধরেন। এছাড়া সমসাময়িক শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানা দিক নিয়ে আলোকপাত করেন বক্তারা। পরে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। এসময় সমবেত অতিথিরা ফুলেল শুভেচ্ছায় কবিকে সিক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar