1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের চর দখল করে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট উচ্ছেদ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সুন্দরবনের চর দখল করে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট উচ্ছেদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী এলাকার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ এএন্ডএন ট্রাভেল এন্ড ট্যুরস নামীয় রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট স্পট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও টুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালায়। পরিবেশ ও বন আইনের লঙ্ঘন করে গড়ে ওঠা এসব স্থাপনা সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অভিযানে অবৈধ রিসোর্টের ৪টি ফুট ট্রেল, একটি গোল চত্বর ও একটি অফিস ঘর উচ্চেদ করা হয়। এসব স্থাপনা অনুমোদনহীন ভাবে চরের জমি দখল করে গড়ে তোলা হয়েছিল। রিসোর্ট মালিক স্থানীয় ভূমি অফিস বা বনবিভাগের অনুমোদনের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।

জানা গেছে, নদীর জায়গায় গড়ে ওঠা এসব স্থাপনা গত আট মাসেরও অধিক সময় ধরে অবৈধভাবে এ স্থাপনা তৈরি করা হয়েছিল। সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা না করায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছে।

অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা প্রশাসনের প্রতিনিধি মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সঞ্জয় রায়, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, বন বিভাগের পক্ষে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ফরেস্টার ফায়েজুর রহমান, নীলডুমুর টুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার প্রমুখ।

অভিযানের নেতৃত্ব থাকা উপজেলা প্রশাসনের প্রতিনিধি মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সঞ্জয় রায় বলেন, স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তারা সেটি মানেননি। ফলে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। নদীর জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, খুলনার জনৈক মাহাবুব আলম প্রায় আট মাস ধরে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে এএন্ডএন ট্রাভেল এন্ড ট্যুরস নামীয় রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট পয়েন্ট নির্মাণের কাজ শুরু করে। এর আগে সেখানকার বাঁধ প্রশস্ত এবং উঁচু করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেখানে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়। পরবর্তীতে বহিরাগত এক ব্যক্তি এসে প্রভাবশালী ট্যুরিস্ট ব্যবসায়ী পরিচয়ে ডাম্পিংকৃত উক্ত বাঁধের উপর স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar