1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শ্যামনগরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রতিবন্ধী বোনের উপর হামলার নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে মুন্সিগঞ্জ এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগীসহ স্থানীয়রা। রোববার (২৪ আগস্ট) বিকাল চারটায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী ফারুক হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসর ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুর মোল্যা বিগত সরকারের আমলে এলাকায় বিভিন্ন মানুষের উপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া তার (আমিনুর মোল্যা) এবং তার পরিবারের অনান্য সদস্যদের নেশায় পরিনত হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর আমিনুর মোল্যা আবারও এলাকায় মানুষের উপর নির্যাতনসহ ঘের লুটপাট মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ক্ষতিগ্রস্থ অব্যহত রেখেছে। এসবের প্রতিবাদ করায় সম্প্রতি আমিনুর মোল্যা তার নিজের প্রতিবন্ধী বোনকে ধারালো ব্লেড ও অস্ত্র দিয়ে জখম করে হাসপাতালে ভর্তি করে। পরে মিথ্যা হামলার ঘটনার নাটক সাজিয়ে প্রশাসনের নিকট মিথ্যা বিবৃতি দিয়া মুন্সীগঞ্জ ইউনিয়নের বি.এন.পি প্রয়াত নেতা আবু জাবের মোড়লের পুত্র আলমগীর হোসেন ও ফারুক হোসেনসহ অন্যান্যদের নামে ১৯ আগস্ট শ্যামনগর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৭।

এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভুক্তভোগীসহ এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমিনুর মোল্যার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা সহ মিথ্যা মামলা হইতে প্রায়ত নেতা আবু জাবের মোড়লের পুত্রদেরসহ সকল আসামীদের অব্যহতি পাইতে পারে তাহার সু-ব্যবস্থা করিবেন। উক্ত আওয়ামীলীগ নেতা আমিনুর মোল্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করলে এলাকায় আইন শৃঙ্খলা অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বিদ্যমান।

মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন ভুক্তভোগী ফারুক হোসেন, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান, সিদ্দিকুর রহমান, মাসিদুর রহমান, মফিজুর রহমান, বিল্লাল হোসেনসহ স্থানীয় একাধিক বাসিন্দা।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় একাধিক এলাকাবাসী বলেন, আলমগীর মোল্যাসহ তার পরিবারের সদস্যদের কাজেই হচ্ছে মতের অমলি হলেই মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। পূর্বেও এমন অনেক ঘটনা ঘটেছে। সত্যিই যদি এমন ঘটনা ঘটতো তাহলে অন্তত কেউ না কেউ জানতো।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হামলার নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে কতগুলো নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে তাদের মুক্তির দাবি জানান স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar