1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭ হাজার রান ও ৫০০ উইকেট-দ্বৈত রেকর্ডে অনন্য সাকিব - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭ হাজার রান ও ৫০০ উইকেট-দ্বৈত রেকর্ডে অনন্য সাকিব

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৫০০ উইকেট পূর্ণ করেন তিনি।

ওই ম্যাচে মাত্র ২ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে স্পর্শ করেন ৫০০ উইকেটের মাইলফলক। পরে আরও ২ উইকেট যোগ করে তার সংগ্রহ দাঁড়ায় ৫০২ উইকেট।

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ হাজার রান করা একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়েন সাকিব।

অর্জন প্রসঙ্গে সাকিব বলেন, দীর্ঘ ক্যারিয়ারের কঠোর পরিশ্রমের ফল এটি। তিনি জানান, প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি উইকেট পাওয়ায় কিছুটা হতাশা ছিল। তবে সুযোগ পেয়ে দলের প্রয়োজনে অবদান রাখতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।

সাকিব এ অর্জনের জন্য পরিবারকে কৃতিত্ব দিয়ে বলেন, স্ত্রী ও সন্তানদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar