1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৬ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শ্যামনগরে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৬

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। রোববার সাড়ে আটটার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহতরা হলেন- উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত কাশিনাথ সরকারের ছেলে অমল কুমার সরকার (৪৫), বিমল কুমার সরকার (৫০), সুশান্ত কুমার সরকার (৩৬), একই এলাকার মৃত আহাদ আলী গাজী ছেলে মজিবর গাজী (৬২), তার ছেলে (মুজিবার গাজীর) আলম গাজী (৩৫) ও শ্রীফলকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৩৬)।

এরমধ্যে গুরুতর আহত অমল কুমার সরকারকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া উভয় পক্ষের বাকি পাঁচজন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ঘটনাস্থল সোনার মোড় এলাকার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী জানিয়েছেন, ১৮ থেকে ২০ বছর আগে সোনার মোড় এলাকার মজিবর গাজীর কাছ থেকে বংশীপুর এলাকার সরকার পাড়া গ্রামের বিমল সরকার সুদে টাকা নেন। সেই সুদের টাকা লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে সকালে বাকবিতণ্ডা হয়। এসময় মুজিবার গাজী বিমল সরকারের কাছে সুদের টাকা দাবি করলে বিমল সরকার টাকা অনেক আগে পরিশোধ হয়ে গেছে জানিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৬ জন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এর মধ্যে অমল কুমার সরকার নামের একজন গুরুতর আহত হলে তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংঘর্ষের ঘটনায় হামলার শিকার আমল ও বিমলের ভাই সুশান্ত সরকার বলেন, আমার দাদা বিমলের সাথে মজিবরের লেনদেন ছিলো এখানে থেকে প্রায় ২০ বছর আগে। আমরা স্থানীয় সালিশি মিমাংসার মাধ্যমে সেই টাকা ১৭/১৮ বছর আগে পরিশোধ করি। সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমানের মাধ্যমে সে সময় লেনদেনের মিমাংসা হয়। এখন হঠাৎ করে আমাদের কাছে টাকা চাচ্ছে। সকালে আমার দাদা বিমল সরকারের কাছে টাকা চাইলে দাদা বলেন আমি টাকা তো অনেক আগেই পরিশোধ করেছিলাম এখন কিসের টাকা দেবো। তখন তার উপর মজিবর গাজী ও তার ছেলে আলম গাজীর নেতৃত্বে ৫/৭ জন হামলা করে। আমার আরেক ভাই অমল ও আমি ঠেকাতে গেলে আমাদের উপরেও হামলা করে তারা।

তবে অভিযুক্ত মুজিবর গাজী তাদের ওপরে হামলা হয়েছে দাবি করে বলেন, আমি গত ১৬/১৭ বছর আগে বিমল সরকারের কাছে ৯০ হাজার টাকা পেতাম। দীর্ঘদিন আওয়ামী সরকার ক্ষমতায় থাকার কারনে আমার পাওনা টাকা সে দেয়নি। যার ডকুমেন্ট আছে আমার কাছে। সকালে পাওনা টাকা চাইতে গেলে। তার ভাই ব্রাদারসহ আমার উপর অতর্কিত হামলা করে তখন আমার জামাতা কামাল ও আমার বড় পুত্র আলম গাজী উদ্ধার করতে আসলে তাদের উপরেও হামলা করে তারা।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar