1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী মাসেই বসছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী মাসেই বসছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ জন খবরটি পড়েছেন

১২ দিনের নিরবচ্ছিন্ন অনুশীলন আর ঘামঝরা প্রস্তুতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বাহরাইন অধ্যায়। পূর্ব নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচের পর আরও একটির প্রত্যাশা ছিল—স্বাগতিক কিংবা স্থানীয় কোনো দলের বিপক্ষে। কিন্তু শেষ মুহূর্তে প্রতিপক্ষ মেলেনি। অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের নতুন ভাণ্ডার মঙ্গলবার দেশে ফিরবে যুবারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বাগতিকদের বিপক্ষে ১৮ ও ২২ আগস্টে দুটি ম্যাচেই হেরেছে সাইফুল বারী টিটুর দল। প্রথমটিতে ১-০ ও পরের ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত ২-৪ ব্যবধানে হার মানতে হয় সফরকারীদের। যদিও ফলের চেয়ে দলগত সমন্বয় ও সব খেলোয়াড়কে পরখ করার সুযোগ বেশি গুরুত্ব পেয়েছে।

সহকারী কোচ হাসান আল মামুন বললেন, ‘সব খেলোয়াড়কে আমরা মাঠে নামানোর চেষ্টা করেছি। টিম স্পিরিট দারুণ ছিল। এখন আমরা সেরা কম্বিনেশনের কাছাকাছি।’

শেষদিন স্থানীয় কোনো ক্লাব দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও প্রতিপক্ষ না পাওয়ায় নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেন যুবারা। সবমিলিয়ে সফরটিকে মূল্যবান অভিজ্ঞতা বলেছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু।

তার ভাষায়, ‘প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে আমরা অনেক ভালো খেলেছি। কোচরা পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছেন, আমরা সেগুলো শিখছি।’

এদিকে ঢাকায় ফেরার পর আরও দু’দিন অনুশীলন করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৯ আগস্ট ভিয়েতনামে যাবে তারা। আগামী মাসেই বসছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব। যেখানে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের। প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar