1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আসছে কাজিকি, হা তিঙ্ঘ থেকে সরানো হলো ৬ লাখ মানুষ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

আসছে কাজিকি, হা তিঙ্ঘ থেকে সরানো হলো ৬ লাখ মানুষ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভিয়েতনামের উপকূলে আঘাত হেনেছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি। সোমবার বিকেল থেকে ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টির শক্তি কিছুটা কমলেও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এটি গত বছরের টাইফুন ইয়াগির মতো ভয়াবহ হতে পারে, যাতে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিল।

ঝড় মোকাবিলায় হা তিঙ্ঘ প্রদেশ থেকে প্রায় ছয় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাং প্রদেশেও ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অঞ্চলের দুটি বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং হা তিঙ্ঘে সড়ক পরিবহন বন্ধ রাখা হয়েছে।

কাজিকি এর আগে চীনের হাইনান দ্বীপ অতিক্রম করে দক্ষিণ চীনে প্রবল বাতাস ও বৃষ্টি নিয়ে আসে। ঝড়ের প্রভাবে থাইল্যান্ডেও ৫৮টি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে বুধবার পর্যন্ত আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar