1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনীর সদস্যকে ধরলো কোস্ট গার্ড - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনীর সদস্যকে ধরলো কোস্ট গার্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খালে অভিযান চালানো হয়।

তিনি বলেন, সকাল ৬টায় মোংলা কোস্ট গার্ড বেইস একটি বিশেষ অভিযান চালায়। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আলমগীর হোসেন সাগর (৪৫) নামে করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আলমগীর বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করে আসছিলেন।

আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্ট গার্ড। সংস্থাটি জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। প্রেস রিলিজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar