1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সুদের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শ্যামনগরে সুদের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজী (৬২) নামের একজনের মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্যামনগরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ‎

এরআগে গত রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে ওইদিন তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মুজিবর গাজীর মৃত্যু হয়।

‎এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় গতকাল রাতেই শ্যামনগর থানায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামের দুইজন বাদী হয়ে উভয় পক্ষের দুটি মামলা করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar