চুয়াডাঙ্গা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজা ও ভাগ্নের হামলায় বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন তৈয়ব আলী (৪০) ও তার ছেলে মিরাজ (২০)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তারা মাঠে পাট শুকানোর সময় তাদের আত্মীয় বাবু ও রাজু ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। ঘটনাস্থলেই মিরাজ মারা যান এবং গুরুতর আহত তৈয়ব আলীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা একাধিকবার স্থানীয় সালিশেও নিষ্পত্তি হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাসের আলম বলেন, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বাবু ও রাজুকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।