1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের সব বিভাগে ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

দেশের সব বিভাগে ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ হতে পারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, তেলেঙ্গানার লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়লেও মৌসুমি বায়ু রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে সক্রিয় রয়েছে।

আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অধিকাংশ স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সারা দেশে একই ধরণের বৃষ্টিপাত চলবে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা কোথাও অপরিবর্তিত থাকলেও কোথাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar