1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনায় পরিবর্তনের ছোয়া - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনায় পরিবর্তনের ছোয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ জন খবরটি পড়েছেন

ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় ‘হ্যান্ডশেক বিতর্ক’ ঘিরে শুরু হওয়া উত্তেজনার জেরে অবশেষে পরিবর্তন এসেছে এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ পরিচালনায়। আইসিসির সঙ্গে আলোচনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আংশিক সমঝোতায় পৌঁছেছে। ফলে, এশিয়া কাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব পালন করবেন না ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁর পরিবর্তে পাকিস্তানের ম্যাচগুলিতে দায়িত্ব পালন করবেন আইসিসির অন্য রেফারি রিচি রিচার্ডসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে রেফারির দায়িত্বে থাকার কথা ছিল পাইক্রফটের, তবে পরিবর্তিত পরিস্থিতিতে ওই ম্যাচ পরিচালনার দায়িত্ব পড়েছে রিচার্ডসনের ওপর।কী হয়েছিল টসের সময়?

বিতর্কের সূত্রপাত হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। পাকিস্তান দল অভিযোগ করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে ভারতের কোনো খেলোয়াড়ও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি।

ভারত ম্যাচ জেতার পর সোজা ড্রেসিংরুমে চলে যায় পুরো দল, আর পাকিস্তানের খেলোয়াড়রা হাত মেলানোর জন্য মাঠেই দাঁড়িয়ে ছিলেন। ঘটনার প্রতিবাদস্বরূপ পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেন।

পিসিবির কড়া অবস্থানঘটনার পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে পাইক্রফটকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এমনকি পিসিবি সভাপতি মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দুটি পোস্ট করে পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানান।

এক পোস্টে নাকভি বলেন, ‘এই ঘটনায় আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের ‘স্পিরিট অব দ্য গেম’ লঙ্ঘিত হয়েছে। আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছি এবং দাবি করছি, তাঁকে অবিলম্বে সরানো হোক।‘

প্রথমে কড়া অবস্থান নিলেও, শেষপর্যন্ত আইসিসির সঙ্গে আলোচনার পর নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে পাকিস্তান। যদিও ম্যাচ রেফারি বদলের দাবিতে তারা অনড় ছিল, তবে ম্যাচ বর্জনের হুমকি থেকে সরে এসে পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে খেলতে রাজি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar