1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে বাংলাদেশের সম্ভাবনা কী? - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে বাংলাদেশের সম্ভাবনা কী?

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ জন খবরটি পড়েছেন

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর নতুনত্বে জেগেছে বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্নতরী। কিন্তু সেই তরীর চারপাশে এখনও অনিশ্চয়তার ঘন কুয়াশা। তাই তো, তীর্থের কাকের মতো শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে লাল-সবুজেরা। সেই ম্যাচই এখন লিটন দাসদের ভাগ্যলিখনের কলম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বর্তমানে পয়েন্ট টেবিলে দুইয়ে বাংলাদেশ। অন্যদিকে টেবিল-টপার লঙ্কানরা। আর তিনে আফগানরা। সব ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে ৪ পয়েন্ট, তবে নেট রানরেট -০.২৭। বিপরীতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে লঙ্কানদের রানরেট বেশ উজ্জ্বল, +১.৫৪। আর আফগানদের নেট রানরেট +২.১৫ রীতিমত লাল-সবুজ শিবিরকে চোখ রাঙাচ্ছে।আপাতদৃষ্টিতে সমীকরণটা সহজ।

যদি শ্রীলঙ্কা জেতে, তবে বাংলাদেশের জন্য সুপার ফোরের স্বর্ণদ্বার খুলে যাবে। কিন্তু লঙ্কানরা যদি হারে, তখন একেবারে অন্যদিকে হিসাবের খাতা ঘুরে যেতে পারে। তবুও কাগজে-কলমে সুযোগটা টিকে থাকবে বাংলাদেশের।

অবশ্য, তাতে আফগানিস্তানকে একপ্রকার অলৌকিক কিছুই করতে হবে। যদি আগে ব্যাট করে আফগানরা ১৭০ রান তোলে, তবে শ্রীলঙ্কাকে ১০০ রানের মধ্যে অলআউট করতে হবে। আর যদি আগে ব্যাট করে ১৭০ তোলে লঙ্কানরা, তাহলে আফগানদের মাত্র ১১ থেকে ১২ ওভারের মধ্যেই সেই রান তাড়া করতে হবে।

কিন্তু এত বড় ব্যবধানে জেতা যে কতটা দুঃসাধ্য, তা বর্ণনার প্রয়োজন নেই। রশিদ খান কিংবা মোহাম্মদ নবিরা হয়তো ম্যাচ জিতিয়ে দিতেই পারেন, কিন্তু শ্রীলঙ্কার মতো পরিণত ও পরাক্রান্ত দলের বিপক্ষে এমন প্রলয়ংকরী জয় আদ্যো সম্ভব কিনা, তা সময়ই জবাব দেবে।

তাই-তো বাংলাদেশের এখন একমাত্র ভরসা, শ্রীলঙ্কার জয়। ভিন্ন চিত্র হলেই সুপার ফোরে ওঠার স্বপ্ন যেন দুঃস্বপ্নে রূপ নিতে পারে। সেক্ষেত্রে ভাগ্য সহায় হলেই কেবল উতরে যেতে পারে টিম টাইগার্স।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar