1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের দুর্বলতা, শ্রীলঙ্কার দুশ্চিন্তার কারণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের দুর্বলতা, শ্রীলঙ্কার দুশ্চিন্তার কারণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

একদিন আগেও তারা ছিল বন্ধু, আজ (২০ সেপ্টেম্বর) তারাই একে অপরের প্রতিপক্ষ। নিদাহাস ট্রফির ‘নাগিন নৃত্য’ থেকে শুরু করে নানা নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বৈরথ এখন আন্তর্জাতিক ক্রিকেটের এক আলোচিত অধ্যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এশিয়া কাপে সুপার ফোরে উঠতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার দিকেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার জয়ই ছিল বাংলাদেশের একমাত্র ভরসা। পরশু রাতে সেই সমীকরণ মিলে যাওয়ায় বাংলাদেশের টিকিট নিশ্চিত হয় পরবর্তী পর্বের। আর তার পরদিনই সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা।

সাম্প্রতিক সময়ে দুই দল প্রায় নিয়মিতই একে অপরের মুখোমুখি হচ্ছে। গত ৩–৪ মাসে অন্তত পাঁচ থেকে ছয়বার লড়েছে তারা। তাই একে অপরের শক্তি ও দুর্বলতা দুই দলই ভালো জানে।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান কান্দাম্বে বলেন, ‘তাদের বিপক্ষে আমাদের ভালো প্রস্তুতি আছে, আমরা পরিকল্পনা মতোই এগোব।’বাংলাদেশের দুর্বলতার একটি বড় জায়গা পঞ্চম বোলার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাইফ হাসান ও শামীম হোসেন মিলে মাত্র ৪ ওভারে ৫৫ রান দিয়ে ম্যাচ কঠিন করে তুলেছিলেন।

সে কারণেই আজকের ম্যাচে দলে ফিরতে পারেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। দুবাইয়ের উইকেটে স্পিনারদের সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে।তবে দলের পেস বোলিং কোচ শন টেইট এখনই নিশ্চিত করে কিছু বলেননি। তার ভাষায়, ‘এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রতিপক্ষ ও কন্ডিশন মাথায় রেখে পরিকল্পনা নেওয়া হবে।’

বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও ভাবনা ঘুরপাক খাচ্ছে স্পিনার ঘিরেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ফর্মহীন তিকশানার পরিবর্তে মাঠে নামানো হয়েছিল দুনিত ভেল্লালাগেকে। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি এখন দেশে। ম্যাচের আগেই ফিরতে পারলেও একাদশে সুযোগ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।টি–টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৮টিতে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে—শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় এসেছে লিটন দাসদের পক্ষে।তবে এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কাই ছিল একচেটিয়া প্রভাবশালী। মাত্র ২ রানে দুই ওপেনার হারিয়ে বাংলাদেশ ১৩৯ রান করলেও, সেটি অনায়াসেই তাড়া করে ফেলেছিল শ্রীলঙ্কা মাত্র ১৪.৪ ওভারে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা পেরিয়েছে প্রথম পর্ব।বাংলাদেশের আরেকটি ভাবনার জায়গা ব্যাটিংয়ের শেষ দিক।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম ১০ ওভারে তুলেছিল ৮৭ রান, কিন্তু শেষ পর্যন্ত থেমেছিল মাত্র ১৫৪ রানে। সে রান জয় নিশ্চিত করলেও বড় ম্যাচের আগে এ রকম ভাটা চিন্তার কারণ বটে। কোচ টেইট অবশ্য আশাবাদী, ‘কাল (আজ) আমরা উন্নতি দেখাতে পারব, এমনটাই আশা করছি।’

সুপার ফোরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই খেলবে ফাইনালে। তাই প্রতিটি ম্যাচেই জয় যেমন অপরিহার্য, তেমনি নেট রান রেটের দিকেও নজর রাখা জরুরি। গ্রুপ পর্বে নেট রান রেটের কারণে সমীকরণ জটিল হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য। এবার সেই ভুল আর করতে চায় না দল।আজকের ম্যাচ দিয়েই সুপার ফোরে বাংলাদেশের যাত্রা শুরু। জয় দিয়ে শুরু করতে না পারলে আবারও অঙ্কের খেলায় পড়ে যেতে হতে পারে। তাই ব্যাটে-বলে নিখুঁত পারফরম্যান্সই চাই টাইগারদের কাছ থেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar