দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস জিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। আজকের ম্যাচে প্রতিশোধ নিতে মরিয়া সবুজ জার্সিধারীরা। মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়েছে হাত না মেলানো ও সংবাদ সম্মেলন বর্জনের ঘটনায়।
টি-টোয়েন্টি ইতিহাসে দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১১ বার, পাকিস্তান মাত্র ৩ বার। তবে দুবাইতে দুই দল সমান শক্তিতে—৪ ম্যাচে দুজনেরই জয় ২টি করে।
ভারতের একাদশে রয়েছেন অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্ত্তী। পাকিস্তানের একাদশে আছেন সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
বিশেষ নজর থাকবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের দিকে, যিনি আগের ম্যাচে অপরাজিত ৪৭ রান করেছিলেন। অন্যদিকে পাকিস্তান তাকিয়ে থাকবে অধিনায়ক সালমান আঘা ও ব্যাটিং লাইনআপের উপর।