অব্যাহত বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোগান্তি বেড়েছে। সোমবার সকাল পর্যন্ত ঢাকায় ৪০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফেনীতে সর্বোচ্চ ১১৬ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।