1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উইকেট শিকারি হবার দ্বারপ্রান্তে মোস্তাফিজ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উইকেট শিকারি হবার দ্বারপ্রান্তে মোস্তাফিজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হবার দ্বারপ্রান্তে মোস্তাফিজুর রহমান। আর মাত্র একটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে লাল-সবুজের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন দ্য ফিজ। বর্তমানে ১২৯ ম্যাচে সাকিব ও ১১৭ ম্যাচে মোস্তাফিজ সমান ১৪৯টি করে উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে আছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৪৫৯ রান দিয়ে ৮ উইকেট দ্য ফিজের ঝুলিতে।

২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয়। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি।

এরপর থেকেই বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন মোস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন তিনি। এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেছেন।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ফিজ।

সাকিবকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন দ্য ফিজ। এর আগে, আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সোদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা এর বেশি উইকেট শিকার করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar