1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুবাইয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুবাইয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চমকপ্রদ বোলিংয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক জাকের আলি। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলছেন না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনা হয়। দীর্ঘদিন পর দলে ফেরেন পেসার তাসকিন আহমেদ ও অফ স্পিনার শেখ মেহেদি হাসান। এছাড়া জায়গা পান ব্যাটার নুরুল হাসান। বাদ পড়েছেন সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান।

ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এ উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের আঘাত দেন শেখ মেহেদি হাসান। মিড অনের ওপর দিয়ে খেলার চেষ্টায় ধরা পড়েন সাইম আইয়ুব, যিনি চলতি আসরে চতুর্থবার শূন্য রানে ফিরলেন। এটি তার ক্যারিয়ারের নবম ডাক।

এরপর আক্রমণে আসেন রিশাদ হোসেন। প্রথম ওভারেই তার শিকার হন ফখর জামান। লং অফে ক্যাচ দেন ১৩ রানে থাকা এই ওপেনার।

৭ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ৩ উইকেটে ২৯। তখন ক্রিজে ছিলেন অধিনায়ক সালমান আলি আগা ও হুসাইন তালাত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar