দেশের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও ঢাকায়ও দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।