1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানের বিপক্ষে একাদশে থাকছেন যারা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানের বিপক্ষে একাদশে থাকছেন যারা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৮২ জন খবরটি পড়েছেন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দ্বিপাক্ষিক এই সিরিজের আগে সবশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার ফোরে শ্রীলংকাকে বিদায় করে দিয়ে ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা।টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।

এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেন, ‘চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। এশিয়া কাপে আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি।

এবার আমাদের পরিকল্পনা ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতি করা। যেহেতু আগের টুর্নামেন্টে ব্যাটিং নিয়ে ভুগেছি, তাই এ দিকেই বেশি মনোযোগ থাকবে।’লিটনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় এখনও সংযুক্ত আরব আমিরাতে যোগ দিতে পারেননি। জাকের আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে।

তিনি বলেন, ‘ভিসা ইস্যু আছে, তবে বিসিবি দেখভাল করছে। আশা করছি দ্রুত সমাধান হবে এবং সৌম্য আমাদের সঙ্গে যোগ দেবেন।’অন্যদিকে আফগানিস্তান এই সিরিজকে দেখছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে।

অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা সবসময় জয়ের জন্য খেলি। এশিয়া কাপে হেরেছি, তবে ভুল থেকে শিখেছি। এই সিরিজ বিশ্বকাপের জন্য বড় সুযোগ। প্রতিটি ম্যাচই কম্পিটিটিভ, তাই এখানে মজা করতে আসিনি।’

রশিদ আরও যোগ করেন, ‘অন দ্যা ফিল্ড পারফরম্যান্স নির্ভর করে অফ দ্যা ফিল্ড মেইনটেনেন্সের ওপর। টানা ম্যাচ খেলায় রিকভারি আর ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই বিশ্বকাপের আগে ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের সম্ভাব্য দল: রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক ও নুর আহমদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar