1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজ বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এশিয়া কাপের উত্তাপ এখনো না মেটার আগেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আজ রোববার (৫ অক্টোবর) কলম্বোয় নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

নারী ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড একতরফা। দুই দল এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে, প্রতিবারই জয় পেয়েছে ভারত। সব ফরম্যাট মিলিয়ে ভারত ২৪-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে।

তবে পাকিস্তানের সবচেয়ে বড় উদ্বেগ তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে। যদিও ফাতিমা সানা ও ডায়ানা বেগ বল হাতে ভালো করেছেন, অন্য বোলাররা সেই ছন্দ ধরে রাখতে পারেননি।

কলম্বোর একই মাঠে আবারও খেলতে নামা পাকিস্তানের জন্য কিছুটা সুবিধাজনক হলেও ভারত অনেকদিন এই ভেন্যুতে খেলেনি, ফলে হারমানপ্রিতদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

এশিয়া কাপে তিনটি ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় নারী দল। বিশ্বকাপেও একই দৃশ্য দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর বলেন, “আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। তবে মাঠে নামলে প্রতিটি ম্যাচকেই সমানভাবে দেখি। ক্রিকেটেই আমাদের মনোযোগ।”

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেন, “আমরা সব দলের সঙ্গেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি মেনেই খেলব।”

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar