1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বায়ু দূষনে দিল্লি এবারও শীর্ষে, ঢাকার অবস্থান ২৩ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বায়ু দূষনে দিল্লি এবারও শীর্ষে, ঢাকার অবস্থান ২৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বায়ুদূষণ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তবে রবিবার (৫ অক্টোবর) সকালে ঢাকার বাতাসের মান কিছুটা সহনীয় ছিল। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ৭৪, যা দূষণের দিক থেকে সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়।

ওই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ২৩তম। তালিকার শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৭১। দ্বিতীয় অবস্থানে ১৫৩ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয়, তৃতীয় স্থানে ১৫১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া চতুর্থ স্থানে ছিল উজবেকিস্তানের তাসখন্দ (১৪৯) এবং পঞ্চমে ফিলিপাইনের ম্যানিলা (১৩১)।

একিউআই সূচক অনুযায়ী ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১-এর ওপরে বায়ুমানকে অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

২০১৯ সালে প্রকাশিত পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিন উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণসাইটের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। দূষিত বায়ু স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের বিভিন্ন জটিলতা সৃষ্টি করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar