1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইসিসি র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস মারুফার লাফ ৬ ধাপ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইসিসি র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস মারুফার লাফ ৬ ধাপ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। আইসিসির সর্বশেষ হালনাগাদে ছয় ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে উঠেছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে মারুফার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৪১১— যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন ২০ বছর বয়সী এই পেসার। সাত ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

ওই ম্যাচে পাকিস্তান ১২৯ রানে অলআউট হয়, যার জবাবে বাংলাদেশ ৭ উইকেট হাতে রেখে জয় পায়।

একই ম্যাচে ৭ ওভারে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট নেওয়া লেগ স্পিনার রাবেয়া খান র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন ২১তম স্থানে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা আক্তার, যিনি নবম স্থানে অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার অ্যালিসা গার্ডনার নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ বলে ১১৫ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় তিনি এখনো শীর্ষে রয়েছেন।

ব্যাটারদের মধ্যে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন শীর্ষস্থান ধরে রেখেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar