1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্ষার বিদায়,আসছে শৈত্যপ্রবাহ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বর্ষার বিদায়,আসছে শৈত্যপ্রবাহ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘস্থায়ী বর্ষা মৌসুমের অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেবে, যার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের “দীর্ঘ বর্ষা অধ্যায়”।

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ইতিমধ্যেই শরতের শেষে শীতের আগমনী বার্তা ধরা পড়ছে। মাঝেমধ্যেই কুয়াশায় ঢাকা থাকছে প্রান্তিক জনপদের পথঘাট।

আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে দেশ থেকে সরে যাবে। এই সময়ে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর থেকে তাপমাত্রা ক্রমশ কমলেও দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

অন্যদিকে, শীত মৌসুমে রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar