1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় রাতের অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় রাতের অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬১৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। যশোর নড়াইল সড়কের পাশে এ দোকান গুলির অবস্থান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দুইটি পেঁয়াজুর দোকান,একটি পানের দোকান, একটি মিষ্টির দোকান,একটি চা পানের দোকান ও একটি বেকারি ফলের দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রাত সাড়ে তিনটার দিকে মসজিদের পাশে এয়াকুব খানের দোকানে আগুন লাগে। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহুর্তেই আগুন পুরো দোকান ছড়িয়ে পড়ে। এরপর পাশের দোকান রেজাউল
দফাদার, কামাল হোসেন, ,বাবু ঘোষ, জিয়াউর ও জুলফিক্কার আলীসহ ৬জন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, খরব পাওয়ার সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক রাখে।

বাঘারপাড়া ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar